রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় পুরনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এ ছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ