শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মেহেরপুরে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ৯৭ বোতল ফেনসিডিল ১ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভ নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আটক মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মাহবুব ইসলামের ছেলে এবং নাজমুল শাহাদাত শুভ মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত দুইটার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া টাওয়ারের নিচে ওৎ পেতে থাকে। এ সময় মাদক ব্যবসায়ীর ওই রাস্তা দিয়ে ফেনসিডিল ও গাঁজা নিয়ে মেহেরপুরের দিকে আসার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। এবং তাদের নিকট থেকে ৯৭ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা সহ সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন পুলিশ সুপারের নির্দেশে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করণের লক্ষ্যে আমরা মাদকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। তারই ফল হিসাবে রাতে এই ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ