শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রাজধানীতে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা তুহিন বাবু (২৬) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ তুহিন বাবু (২৬) এবং তার সহযোগী মোঃ শাকিল বাবু (২৪)কে ১২০ বোতল পেন্সিডিল ও মাদক বহনকারী একটি ট্রাকজব্দসহ গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

শনিবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম(সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল দিনাজপুর হতে ক্রয় করে অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভিতরে পায়ের নিচে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ