শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী মেহেদী হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে।


শুক্রবার বিকাল ৫টার সময় শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।


গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, শিশু মেহেদী হাসান বাড়ি থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় ডিহি নামক স্থানে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে শিশুটি সাইকেল থেকে পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকার নিচে পড়েগুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করে রেখেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ