শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ‘বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’- প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩। এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেযর ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় সহ জেলা জজশীপ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এবং আইনজীবীগণ।

আইনজীবীদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জিপি অ্যাডভোকেট আব্দুল খালিক, বিশেষ পিপি নিখিল রঞ্জন দাশ প্রমুখ।

সরকারি খরচে আইনি সহায়তার তথ্য বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং অসহায় সেবাপ্রার্থীদের সেবাদানের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সেবা প্রদানে সরকারি খরচে সকলের নিকট পৌঁছে যাক এই বার্তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ