শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাইকিং করে দ্রুত ধান কাটতে উপজেলা প্রশাসনের নির্দেশনা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। তাই মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাউয়াদিঘী হাওর অঞ্চলে বোরো ধান দ্রুত কাটার জন‍্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে মাইকিং করা হয়।

পাচঁগাঁও ইউনিয়নের মজর মিয়া বলেন, আমরা দুপুরে মাইকিং শোনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছি। তবে শ্রমিক সংকট আছে। হাওর কাউয়াদিঘীতে পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন নেই।
সোনামপুর গ্রামের আব্দুর রউফ বলেন, এখনো অর্ধেক ধান কাটার বাকি আছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিকের মজুরি বেশি থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে।
মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, হাওর কাউয়াদিঘির নিম্নাঞ্চলের ধান দ্রুত কাটার জন‍্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশে মাইকিংয়ের ব্যবস্থা করেছি। রাজনগর উপজেলার হাওর অঞ্চলের পাঁচগাও, ফতেপুর, মুন্সিবাজার ইউনিয়নের হাওর এলাকায় চারটি হারভেস্টার মেশিনে ধান কাটা চলছে।

তিনি আরও বলেন, মাইকিং হওয়াতে কৃষকদের কাজের গতি আরও বেড়েছে। যেখানে হারভেস্টার যেতে পারেনি সেখানে শ্রমিক দিয়ে কাটার জন‍্য আমরা পরামর্শ দিচ্ছি। কাউয়া দিঘি হাওরের ৬০ শতাংশ ধান কাটা হয়েছে। আজ শুক্রবার দিনভর পুরো উদধোমে ধান কাটার শুরু করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ