শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মৃত আজিজুল ইসলাম একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোঁছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব বলেন, ক্লিনিকে নিয়ে আসার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে। আজিজুলের এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বজ্রপাতে আজিজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ