শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

২ দিন পর বাঁকখালীতে ভেসে এলো নিখোঁজ পর্যটক হিমেলের মরদেহ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসলে নেমে হিমেল আহমেদ (২৪) নামের নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ভেসে উঠেছে বাঁকখালী নদীর মোহনায়।

হিমেল রবিবার (২২ এপ্রিল) তিন বন্ধুকে নিয়ে কক্সবাজার এসে হোটেল রিয়াদা এর ৫০৮ নাম্বার কক্ষে উঠেছিলেন। মঙ্গলবার বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে লাবনী বীচে গোসল করতে নেমেছিলেন হিমেল আহমেদ ও ইমরান। তারা গোসল করতে করতে ৪ টা ২৫ মিনিটের দিকে সাগরের স্রোতে ভেসে যায়। এসময় লাইফ গার্ড ও বীচকর্মীরা দ্রুত সময়ে ইমরানকে উদ্ধার করতে সক্ষম হলেও হিমেল পানিতে নিখোঁজ ছিল।

হিমেলকে উদ্ধারের জন্য দুইদিন ধরে তৎপরতা চালিয়েছে বীচ কর্মী, লাইফ গার্ডরা। কিন্তু কোন ভাবেই তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে তার লাশ ভেসে আসে বাঁকখালীতে।

হিমেলের লাশ সনাক্ত করেছেন হিমেলের মামা। হিমেলকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গেলো রবিবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসলে নেমে ছেলেকে বাঁচাতে গিয়ে লাশ হয়ে ফিরে আসেন শাহজাহান (৪০) নামের আরেক পর্যটক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ