সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
সারাদেশ

কক্সবাজারে গাছ কাটতে বাধা দেওয়ায় মারধর: আহত বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খুরুশকুল তেতৈয়া সওদাগর পাড়ায় সীমানার গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ছৈয়দুল হক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছৈয়দুল হক মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ চট্টগ্রাম থেকে বাড়িতে আনা হচ্ছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ছৈয়দুল হকের বসতভিটার সীমানার একটি গাছ নিয়ে পার্শ্ববর্তী ইউসুফের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল। এরইমধ্যে প্রতিপক্ষের লোকজন গাছটি কাটতে গেলে বাধা দেয় ছৈয়দুল হক।

এর জের ধরে ২৪ এপ্রিল রাত এবং পরের দিন সকালে ইউসুফ, তার ছেলে ওমর হামজা, ইসমাইলসহ আরও কয়েকজন মিলে ছৈয়দুল হককে দুই দফা মারধর করে। মাথায় কুড়াল আঘাতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার দেন কর্তব্যরত চিকিৎসক।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান ছৈয়দুল হক। তিনি ৩ ছেলে ২ মেয়ে সন্তানের জনক। পেশায় সিএনজি গাড়ির চালক।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, সীমানা বিরোধ নিয়ে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ