শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কুখ্যাত মাদক কারবারি ফেন্সিডিল ও মদসহ গ্রেপ্তার-১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের অভিযানে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২(দুই) বোতল ভারতীয় মদ সহ ১জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জালাল মিয়া নামে এ কুখ্যাত মাদক কারবারি দীর্ঘ দিন থেকে এ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌র কার্যালয় এর উপ-প‌রিচালক মোহাম্মদ হাবীব তৌ‌হিদ ইমাম এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টি‌মের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালারায়ের চর এলাকায় বুধবার (২৬এপ্রিল) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই কুখ্যাত মাদক কারবারি জালাল মিয়া’কে ৪১বোতল ফেন্সিডিল (কোডিন মিশ্রিত) ও ২ (দুই) বোতল ভারতীয় মদ সহ আটক করা হয়।

উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।এবিষয়ে জানতে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুখ্যাত মাদক কারবারিকে অবৈধ মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করে যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ