রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ভাতিজার বাটামের আঘাতে চাচার মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা মনিরুল ইসলামের বাটামের আঘাতে চাচা সাইফুল ইসলাম (৫০) নিহত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সালদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই গ্রামের তাজেল প্রামানিকের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে বিরোধ চললে আসছিল। এই বিরোধের যেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে নিহত সাইফুলের স্ত্রী জোসনা খাতুনকে বেধরক মারপিট করে মনিরুল ও তার পরিবারের লোকজন। পরে বিষয়টি তার আত্মীয়দের বাড়িতে জানাতে গেলে। এই সুযোগে চাচা সাইফুলকে ভাতিজা মনিরুলের নেতৃত্বে কয়েকজন মিলে বাড়িতে এসে এলোপাতাড়ি ভাবে বাটাম দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলকুচি সদর হসপিটালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সিরাজগঞ্জ ও পরবর্তীতে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে বুধবার সকালের দিকে সাইফুল ইসলাম মারা যায়।

নিহততের স্ত্রী জোসনা বেগম জানান, কিছু টাকা ও গোবর শুকানোকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করেছে মনিরুল, তাদের বিচার ও ফাঁসি দাবি করছি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে নিহতের ঘটনার পর থেকে মনিরুলের পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ রেখে পালিয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ