শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে সাবিত হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে ঘটনাটি এ ঘটনাটি ঘটে। নিহত সাবিত যশোরের শার্শা উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত।কিন্তু সবাই ফিরে এলেও সাবিত বাড়িতে না ফিরলে সবাই খোজাখুজি করে না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোজাখুজির পরে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়।ততক্ষনে শিশু সাবিত মারা গেছে। সাবিতের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু মিয়া জানান, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং তার দাদার বাড়িতে খবর পাঠাই। মৃতের দাদা দাদি আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ