শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ শোলকবহর এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র

বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মোল্লা মোহাম্মদ শাহিন।

স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবনী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যায়। কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে পানিতে ভাসমান অবস্থাতে তার মৃতদেহ পাওয়া যায়। পরে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

চৌহালীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ