শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চৌহালীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো.শওকত সরকার (৩০) নামের এক যুবক যমুনা নদীতে মাছ ধরে ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। তিনি বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে।

নিখোঁজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শওকত সরকার, ভাই ও ভাতিজার সাথে রাতে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যায়। ভোরে মাছ ধরে ফেরার পথে নৌকা পাড়ে পৌঁছার আগেই তিনি নৌকা থেকে পড়ে ডুবে যায়। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ২টা) মো. শওকত সরকারকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, ৩জন মিলে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে শওকত সরকার নৌকা থেকে পড়ে ডুবে যায়। তার খোঁজে যমুনার পাড়ে পরিবারসহ এলাকার শত শত মানুষ আহাজারি করছেন।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই শামছুল হক জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ