শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঈদ আনন্দে ভাগাভাগি করতে নানা বাড়িতে এসে লাশ হয়ে ফিরল

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ উপভোগ করতে নানা বাড়িতে আসা তপু আহমদ (২৩) লাশ হয়ে ফিরলো বাড়িতে।

জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামের আব্দুন নূরের ছেলে তপু আহমদ শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। মোবাইলে ফ্যাক্সিলোড করার জন্য ময়দার মিলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বিরতিহীন গাড়ী তাকে চাপা দেয়। দূর্ঘটনায় তপুর মাথার ডানদিকে আঘাত ও উরুর হার ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে দেখাশোনার জন্য রাখা অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার সুযোগ বুঝে সঠকে পড়ে পালিয়ে যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ