শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুবুর হাসান (৫০) নামে একজন এ্যাডভোকেট নিহত হয়েছেন। নিহত মাহবুবুর হাসান যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলী ওরফে হিমে মোড়লের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।


রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলাগাছী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।


হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছীতে যান এ্যাডভোকেট মাহবুবুর হাসান। এসময় তিনি হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুনতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায়মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার আগেই তিনি মারা যান।


নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল আল মামুন জানান, দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায়এ্যাডভোকেট মাহবুবুর রহমানের মৃত হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ