শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর সচল

বেনাপোল প্রতিনিধি : পবিত্র শবে কদর, সাপ্তাহকি ছুটি ও ঈদ-উল-ফিতরের টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে স্বাভাবিক ভাবে। তবে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম। বন্দরে পণ্য লোডের চেয়ে ভারতীয় ট্রাকের পণ্য আনলোডের সংখ্যা বেশি।

বন্দর সূত্রে জানা গেছে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের গুরুত্ব রয়েছে বেশি। ফলে সকাল থকেে কাজে যোগ দিয়েছে বন্দররে সাথে সংশ্লিস্টরা। সকাল থেকে এ রিপোর্ট লেখা (১২টা)  পর্যন্ত ৮৫ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ভারত থেকে। আর ভারতে রপ্তানি হয়েছে ৬০ ট্রাক পণ্য। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের  সাধারন সম্পাদক সাজদেুর রহমান জানান, টানা ৫ দিন ছুটির পর আজ সোমবার সফল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে। বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হবে আগামী সপ্তাহের রবিবার থেকে। কারন এখনো ঢাকার অনেক আমদানিকারক ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেনি। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন,  ঈদের ছুটির পর আজ সোমবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরে পণ্য উঠানামা করছে। ছুটির ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন বন্দরে কাজ চলবে বলে জানান তিনি।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ