শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কোনাবাড়িতে সুরুজ মুন্সীর ব্যক্তিগত উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ি থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম সুরুজ মুন্সির ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে কোনবাড়ির পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজীপুর যুবলীগ নেতা মেহেবুব হাসান রনির সঞ্চালনায় মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

image-58

এ সময় রাকিবুল ইসলাম সুরুজ মুন্সী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর ও আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো, তারপরও যদি কারো কোন সহযোগিতা দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আমার সাধ্যমত চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান মিয়া, কোনবাড়ি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিম রহমান অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু মিয়া, কোনাবাড়ি থানা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ হাবিবুর রহমান বাদশা ও থানা এবং ওয়ার্ড যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ