শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব মহা সাংগ্রেং বা জলকেলি উৎসব শুরু হয়। সোমবার(১৭ এপ্রিল) দুপুর থেকে জেলার রাখাইন পল্লীগুলোতে চলছে উৎসবমুখর পরিবেশ।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। পুরোনো বছরের পাপ এবং কালিমা মোচনের উদ্দেশ্যে জলকেলি উৎসব আনন্দ ও উল্লাসের সাথে পালন করা হয় বলে জানান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক।

পুরোনো বছরকে বিদায় জানিয়ে রাখাইন নববর্ষ ১৩৮৫ সালকে বরণ করে নিতে এই বুদ্ধস্নান ও জলকেলি উৎসব বলে জানান জলকেলিতে আসা রাখাইন তরূন। কক্সবাজার শহর জুড়ে ১১টি এবং জেলায় প্রায় অর্ধ শতাধিক জলকেলি উৎসবের প্যান্ডেল সাজানো হয়।

পুরো প্যান্ডেল জুড়ে একে অপরকে বালতি হাতে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন তরূন তরূণীরা। জলকেলি উৎসবে রাখাইন সম্প্রদায়ের মুখে উচ্চারিত হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

১৮ এপ্রিল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তিপ্তি চাকমা। তিনদিন ব্যাপী উৎসব শেষ হবে আগামী ১৯ এপ্রিল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ