শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মুল হোতাসহ ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার:ইজিবাইক উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিরিধি: চুয়াডাঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।একই সাথে চারটি চোরাই ইজিবাইক ও ইজিবাইকের অংশ বিশেষ, যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। এর আগে রোববার রাত সাড়ে ১২ টা থেকে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব উদ্ধার করে পুলিশ। গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর খালপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেদুজ্জামান সালেদ (২২),কুষ্টিয়া কাটাইখাল মোড়ের মৃত আব্দুল শেখের ছেলে শাহিন হোসেন (২৫), কুষ্টিয়া কুমাখালী শানপুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে হেলাল (৩৪), কুষ্টিয়া বাড়াদি খালপাড়ের আব্দুল কুদ্দুসের ছেলে সিজান আহম্মেদ রনি (২৮)।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, ইজিবাইক চুরি হওয়ার ঘটনায় রবিবার (১৬ এপ্রিল) রেজাউল মালিতা (৪৪) নামে এক ইজিবাইক চালক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর চোর চক্রকে ধরতে অভিযানে নামে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মামলার তদন্তের দায়িত্ব পান চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুম বেল্লা।চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন আরও জানান, গত ৮ এপ্রিল চুয়াডাঙ্গা শহরে ঝিনাইদহ বাস টার্মিনাল মসজিদের সামনে রাস্তার পাশে রেখে যোহরের নামাজ আদায় করতে গেলে তার ইজিবাইক চুরি হয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুন বেল্লা, এসআই ভবোতষ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সালেদুজ্জামান সালেদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে অত্র মামলার আলামত ইজিবাইকসহ চুয়াডাঙ্গা থেকে চুরি হওয়া আরও তিনটি ইজিবাইক, ইজিবাইকের অংশবিশেষ ও যন্ত্রাংশসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুৃজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ