শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মধুপুরের জমিদার বাড়ীর পরিত্যক্ত জায়গাটি এখন অসহায় মানুষের আশ্রয়স্থল

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘তৃষ্ণার্তকে জল দান, ক্ষুধার্তকে অন্ন; আশ্রয়হীনকে আশ্রয় দান, ইহাই মানব ধর্ম’ এমন একটি স্লোগান নিয়ে ২০২১ সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে জমিদার হেম চন্দ্র চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে স্থাপিত হয় রাজা হেম চন্দ্র চৌধুরী বৃদ্ধাশ্রম। সেই থেকে নানা টানাপোড়েনের মধ্যে চললেও বৃদ্ধাশ্রমটি এখন ওই এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা ও আশ্রয় হয়ে উঠেছে। চরম অনিশ্চয়তা নিয়ে যারা এ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, তারাও খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সের নিরাপদ ও নিশ্চিত আবাসস্থল। উদ্যোক্তা হারাধন দাস, সভাপতি পুলিন বিহারী রায় ও পৃষ্টপোষক প্রিয়া ঘোষ মৌ এর মহানুভবতায় এখনও বেঁচে রয়েছে বৃদ্ধাশ্রমটি।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে ৩ বছর ধরে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে হারাধন দাস ও প্রিয়া ঘোষ মৌ মানবতার সেবা করে আসছেন। এই বৃদ্ধাশ্রমে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দুঃস্থ প্রবীণরা আশ্রয় নিয়েছেন। প্রিয়া ঘোষ মৌ পরম মমতায় বৃদ্ধাদের দেখভাল করেন। তারা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা ও অসহায় প্রবীণদের এখানে রেখে সেবা প্রদান করে সুনাম অর্জন করেছেন।মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অসহায় অন্ধ রাধিকা তিলক দাস নামের একজন বৃদ্ধ নিয়ে বৃদ্ধাশ্রমটির কার্যক্রম শুরু হয় ২০২১ সালের ২রা জানুয়ারি। বর্তমানে এখানে বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন ১১জন। এর মধ্যে পাঁচজন বৃদ্ধ ও ছয়জন বৃদ্ধা রয়েছেন। তাদের থাকা-খাওয়া, সেবা ও চিকিৎসাসহ যাবতীয় প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৃদ্ধাশ্রমের পৃষ্টপোষক প্রিয়া ঘোষ মৌ। প্রিয়া ঘোষ মৌ অনলাইন বিজনেসের কিছুটা লাভাংশ থেকে পরিচালিত হচ্ছে বৃদ্ধাশ্রমটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ