শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বাড়ি থেকে বেরিয়ে ফিরল না দিনমজুর উসমান

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনমজুর ব্যক্তির নাম উসমান গনি বলে জানা গেছে। রবিবার (১৬ এপ্রিল) দিনে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উসমান মিয়া ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

বিষয়টি নিয়ে রবিবার রাতে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া গত শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে যাননি।
রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় উসমান গনির লাশ স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে বলা যাচ্ছে উসমানকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আশা পর্যন্ত অপেক্ষা করতে হবে পাশাপাশি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হত্যা না কি এবিষয়ে বিস্তারিত তথ্য রিপোর্ট আশার অপেক্ষা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ