শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, আহত ৬০

কর্পোরেট সংবাদ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়। এছাড়া কনটেইনারবাহী মেইল ট্রেনেরও ১টি বগি লাইনচ্যুত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়।

জানা যায়, সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় ওই ট্রেনের ইঞ্জিন ও ৭টি বগি এবং কনটেইনারবাহী মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে সোনার বাংলা এক্সপ্রেসের ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গুরুতরসহ মোট ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে আহতদের মধ্যে নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তা রয়েছেন। তারা চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রশিক্ষণ শেষে ঢাকা ফিরছিলেন। তবে এদের কেউ গুরুতর আহত নেই বলে জানা গেছে।

শরিফুল আলম জানান, হাসানপুর স্টেশনে সিগনাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে, লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি। দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ