শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বেনাপোলে ইয়াবাসহ গ্রেফতার ৩, প্রাইভেট কার জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), যশোর কোতোয়ালি থানার পালবাড়ি এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই থানার রেলগেট এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ