শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

যশোরের ঝিকরগাছায় বৃষ্টির জন্য নামাজ

বেনাপোল প্রতিনিধি : প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকূল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। স্তর নেমে যাওয়ায় দেখা দেয়া পানির তীব্র সংকটে কোথাও কোথাও বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ। রোদ আর গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ।

বৃষ্টির আশায় যশোরের ঝিকরগাছা সদর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন গ্রামবাসী। শনিবার আছরের নামাজের পর এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক মুসল্লি অংশগগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছি। শনিবার ঝিকরগাছায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ