শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নিউ মার্কেটে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা দিলেন ফারাজ

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন ব্যবসায়ীকে নগদ ৫ লক্ষ টাকা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

জানা যায়, ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ রফিকুল ইসলাম রোকন নামে একজন ব্যবসায়ীর নিউ সুপার মার্কেটের ৩য় তলার ‘নোঙ্গর’ নামে ২৯০ নং দোকানটি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

এতে মুহুর্তেই ওই ব্যবসায়ির প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে তাঁর কর্মচারীকে নিজের রক্ত বিক্রি করে বেতন দিবেন বলে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তা দেখে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য সনাক্ত করার বিষয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দেন ফারাজ করিম চৌধুরী।

যার প্রেক্ষিতে শনিবার সন্ধায় ঢাকার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় সেই ব্যবসায়ীর নিজ বাসায় গিয়ে নগদ ৫ লক্ষ টাকা অর্থ প্রদান করেন ফারাজ কমির চৌধুরী। এ সময় তাঁর দোকানের চাকরি হারানো সেই কর্মচারীকেও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন ফারাজ করিম চৌধুরী।

সাম্প্রতিক সময়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপক আকারে প্রায় ২ কোটি টাকা সহযোগিতা করে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন মানবিক এই তরুণ।

ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ