শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

যমুনা নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ যমুনা নদীতে গোসর করতে গিয়ে শিশির খান (২০) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। সে শহরের রজব আলী মেমোরিয়া বিজ্ঞান কলেজের দ্বি-বর্ষের শিক্ষার্থী। শিশির খান শহরের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩নং চায়না বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রচণ্ড তাপদাহ চলতে থাকায় ৪ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে যায় তারা। এসময় নদীর পাড়ে বাধা থাকা নৌকা থেকে লাফ দিলে মুহুর্তে পানিতে ডুবে যায় শিশির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কলেজ ছাত্রসহ ৪ বন্ধু একসঙ্গে গোলস করতে নামে। গোসল করার সময় শিশির খান পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রুহল আমিন বলেন, কলেজ ছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের সদ্যদের খবর দেওয়া হয়েছে’। তারা আসলেই উদ্বার অভিযান চলবে বলে জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ