বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
সারাদেশ

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উল্লসিত শাহজাদপুরে শিশুরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের ২২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিশু বছরের প্রথম দিন রবিবার বই পেয়েছে। বছরের প্রথম দিনেই হাতে নতুন বই পেয়ে শিশুরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।,গত ২ বছর করোনার কারণে বই উৎসব হয়নি। ফলে এ বছর শিশুদের মধ্যে আনন্দের ঢল নামে। তারা সকাল থেকেই অভিভাবকদের সাথে নিয়ে বই নিতে স্কুলে ছুটে আসে। বাধ্যবাধকতা না থাকায় শিক্ষকগণ উৎসব মুখোর অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে নতুন বই তুলে দেন।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে চালা শাহজাদপুরের ইব্রহিম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। তিনি ভার্চুয়ালি যুক্ত থেকে এ বই
উৎসবের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক ও শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। এতে সভাপতিত্ব করেন, ইব্রহিম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম।’ অপরদিকে নরিনা ইউনিয়নের নাববিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,নতুন পোষাকে পরিপাটি হয়ে সেজেগুজে কমলমতি শিশুরা বই নিতে স্কুলে এসেছে।

বই হাতে পেয়ে তারা দল বেধে আনন্দ উল্লাসের সাথে বাড়ি ফিরেছে। এ বিষয়ে নাববিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা,সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম জানান,করোনার কারণে গত ২ বছর বই উৎসব হয়নি। এ বছর উৎসব মুখোর পরিবেশে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। তারা সতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাস করতে করতে বাড়ি ফিরেছে। তারা সকাল থেকেই বই নিতে বিদ্যালয় অঙ্গণে এসে জড়ো হয়। দূরত্ব বজায় রেখে তাদের মধ্যে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিশুরা আনন্দ উল্লাসের সাথে বাড়ি ফেরে। এ বিষয়ে টেটিয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা, সহকারী শিক্ষক সোনালী আক্তার সেবা,লামিয়া সুলতানা ও ফাহিমা খাতুন জানান, বছরের প্রথম দিনই শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও খুবিই আনন্দিত।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান,শাহজাদপুর উপজেলার ২২৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৫৭ হাজার। প্রথম দিনেই প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে বই দেওয়া অব্যহত রয়েছে। অপরদিকে বছরের প্রথম দিন শনিবার শাহজাদপুর উপজেলার ৫১টি হাই স্কুলের ৩৮ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১২ হাজার ৮০০জন ও ২০টি মাদ্রাসার ৪ হাজার ৮১০জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২০০জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে ২/১দিনের মধ্যেই দেওয়া হবে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ