শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার মীরপাড়ার মো. সেলিম, মিরসরাই এলাকার অঞ্জনা আকতার, পটিয়ার মো. জালাল ও বাবুল দে। অপর একজনের পরিচয় মেলেনি। আহত অবস্থায় অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কে রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং আহত হন দুজন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ