শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

টেকনাফে ক্রিস্টালমেথ ও বিপুল ইয়াবা জব্দ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসময় ২০ কেজি কারেন্ট জাল এবং ১টি নৌকা আটক করা হয়। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারি পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

২-বিজিবি অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ