শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে নারীকে সালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জেলার সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ আবদুর রাজ্জাক পার্কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়।

মানব অধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চলনায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, অধিকার কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়াদুেস সুলতান বাবলু, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আদ্রিস আলী, মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, ভূমিহীন নেতা আবদুস সামাদ, নারী অধিকার কর্মী খুরশিদ জাহান শীলা ও আঞ্জুয়ারা খাতুন প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর থানার বড়ঝুম গ্রামে নরীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পল্লীতে এক গৃহবধূর চুলকাটার ঘটনা ও শ্যামনগর উপজেলার পল্লীতে আরেক গৃহবধূকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ