শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

পালানোর সময় ফেলে গেলেন ৭০ লাখ টাকার ৬টি সোনার বার

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোলের সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায়ফাঁদ পেতে থাকে। সকাল সাড়ে ১০ টার দিকে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি‘র টহলদল তাকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় ওই ব্যক্তির কোমরে রাখা একটি প্যাকেট পড়ে যায়। পরে প্যাকেট তল্লাশি করে ৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৬৯৯ গ্রাম ও বর্তমান মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

উদ্ধারকৃত সোনা বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের এর মাধ্যমে ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ