শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কুলাউড়ায় টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতিতে টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম কাদিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। টমটমটি মনসুর এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়।

পরে টমটমচালকসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘাতক টমটমচালক ও টমটম থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

image-38

▐ সর্বশেষ পাওয়া সংবাদ