শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে হিফজুল কোরআন প্রতিযোগিতা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বাহেরচর সিরাজুল ইসলাম আলিম মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মাদরাসা মাঠে এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় মাদরাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: খোর্শেদ আলম তপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, মাদরাসার অধ্যক্ষ কে এম উবায়দুল হকসহ শিক্ষক শিক্ষার্থীরা।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, ২৫ জন শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা হয়। উপজেলার পার্শ্ববর্তী বিভিন্ন ১১টি মাদরাসার বাঁছাইকৃত ২৫ জন শিক্ষার্থীদের নিয়ে ক গ্রুপে ১০ থেকে ১২ বছর বয়সী ও খ গ্রুপে ১২ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা প্রদান করেন অতিথিরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ