শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বেনাপোলে ৯ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিচসহ দুই চোরাচালানী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রীপিচ, লেহেঙ্গা, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ ৯লাখ১৪ হাজার ৪২৫টাকা মুল্যের নিষিদ্ধ ঘোষিত চোরাই পণ্যসহ মাহবুব শেখ ও আব্দুর রহিম নামে ২ চোরাচালানীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

রবিবার বিকেলে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের মালামালসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহবুব শেখ বেনাপোল পোর্ট থানার ভবাড়বেড় গ্রামের তোতা মিয়া শেখের ছেলে ও আব্দুর রহিম ছোট আঁচড়া গ্রামের লাকার বাদশা ফকিরের ছেলে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, জেলা পুলিশ সুপারপ্রলয় কুমার জোয়ারদারের নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ ভবেরবেড় রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় চোরাইপথে আসা ভারতীয় শাড়ি, থ্রীপিচ, লেহেঙ্গা, থান কাপড় ও বিভিন্ন প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ