মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
সারাদেশ

নরসিংদীতে বই বিতরণ উৎসব ২০২৩ এর উদ্বোধন


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় নরসিংদীতেও বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান। পরে তিনি শহরের নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক বিদ্যালয়ে বই বিতরণ করেন।

প্রথম দিন জেলার প্রাথমিক ও মাধ্যমিকে মোট ৩৪ লাখ ১১ হাজার ৬০২টি বই বিতরণ করা হয়েছে। পৌঁছার পর বিতরণ করা হবে বাকী ১৫ লাখ ১৮ হাজার ৪০৩টি বই। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২ শত ৩৫ বই এর চাহিদার বিপরীতে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি বই পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ হাজার বই এর চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২ টি বই। দ্রত পাওয়া যাবে বাকী বই।

ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কাইয়ুম মিয়ার সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বায়েজিদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম রুমিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই সম্পর্কিত আরো

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প