শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

তাড়াশে দেশীয় অস্ত্রসহ দুই মোটরসাইকেল ছিনতাইকারী গ্রেফতার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর গলায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসি। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে গিয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধা সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার ৮নং ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে’।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলহরি (হরদমা) গ্রামের হায়দার খানের ছেলে মো: রানা খান (২৫) ও মিন্টু মন্ডলের ছেলে রতন আলী (২২) এ সময় তাদের সহযোগী একই গ্রামের সুলতান আলীর ছেলে শাকিল আহমেদ (২৩) পালিয়ে যায়।’

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ী জামিল হাসান জানান, গত রাত সাড়ে ৭টার দিকে তাড়াশ সদরের সরদাপাড়ার ব্যবসায়ী জামিল আহমেদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সাইকোলা গ্রামে শশুরবাড়ি থেকে একটি মটরসাইকেলযোগে তাড়াশে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রীজ এলাকায় ৩জন ছিনতাইকারী তাদের পথরোধ করে জামিল হাসানের স্ত্রীর গলায় ধারালো চাপাতি ঠেকিয়ে মটরসাইকেল ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় তাড়াশ থানার টহল টিম খবর পেয়ে ছিনতাইকারীদের পেছনে পেছনে ধাওয়া দেয় এবং বিভিন্ন লোকজনকে খবর দিলে কুন্দইল এলাকায় স্থানীয় জনগন রাস্তা অবরোধ করে ২জন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ ২জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। অপর ১জন ছিনতাইকারী পালিয়ে যায়।’

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, রাতেই ভুক্তভোগী জামিল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ছিনতাইকারীদের কাছে থেকে একটি চাপাতি ও মটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতার ২জন ছিনতাইকারীকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ