শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শাহজাদপুরে গাছের সাথে ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: মসিরাজগঞ্জ শাহজাদপুরে আম গাছের সাথে ফাঁস নিয়ে মাবিয়া খাতুন নামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের আইগবেড়া গ্রামে এই ঘটনা ঘটে। মাবিয়া খাতুন ওই গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা যায়, গতশুক্রবার ইফতারের পর থেকেই বৃদ্ধা মাবিয়া খাতুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশীর একটি আম গাছে বৃদ্ধা মাবিয়া খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পান স্বজনরা। পরে থানা পুলিশ খরব পেয়ে বৃদ্ধার লাশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা স্বজনদের বরাত দিয়ে জানান, নাতি-নাতিনকে ঈদের জামা কাপড় কিনে দেওয়া নিয়ে মাবিয়া খাতুনের স্বামীর সাথে মনমালিন্য হয়েছিল। হয়তো এ অভিমানে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরো জানান, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ