শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শা সীমান্তে এক কেজি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে এক কেজি ওজনের দুটি বড় সোনার বারসহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে এ চালানটি আটক করা হয়। আটক সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিম এর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট সীমান্ত দিয়ে একটি সোনার চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদে বিজিবির একটি টহলদল সীমান্তে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল রাস্তা দিয়ে একটি ইজিবাইক আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে ইজিবাইকটি থামতে বললে ইজিবাইকের ভিতর থেকে এক ব্যক্তি দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি‘র টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের বড় দুই পিস সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো আসামীর প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত সোনার মূল্য ৮৫ লাখ টাকা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩২ জন আসামীসহ মোট ৯৭ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য ৭৬ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা বলে বিজিবি‘র ওই কর্মকর্তা জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ