শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

টিকিট বিক্রি শুরু, ভিড় নেই রেল স্টেশনে

চট্টগ্রাম প্রতিনিধি: ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগি মিলে প্রতিদিন প্রায় ১২ হাজারের মতো টিকিট বিক্রি হবে। শুধুমাত্র ১০টি আন্তঃনগর ট্রেনের সাড়ে ৭ হাজার টিকিট বিক্রি হবে অনলাইনে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ৫ দিন। এবার ঈদে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভোগান্তি দূর করতেই অনলাইনে শতভাগ টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন চলাচল করবে। গতবার এ সংখ্যা ছিল পাঁচ। এসব ট্রেনে আসন রয়েছে ২ হাজার ৪০০টি। এছাড়া দাঁড়িয়েও যাওয়ার সুযোগ থাকে। তবে ছাদে যাত্রা নিষিদ্ধ।

পূর্বাঞ্চলের সাতটি বিশেষ ট্রেনের মধ্যে একটি ট্রেন চলবে চাঁদপুর–সিলেট রুটে। আরেকটি চলবে চট্টগ্রাম–ময়মনসিংহ রুটে। এই দুটি রুটে আগে কখনো ঈদের সময় বিশেষ ট্রেন চলাচল করেনি।

শুক্রবার (৭ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল বিক্রি হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, শুক্রবার (৭ এপ্রিল) ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করার কারণে স্টেশনে আগের মতো ভিড় নেই। ৫দিন চলবে টিকিট বিক্রি। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে।

চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগি মিলে প্রতিদিন প্রায় ১২ হাজারের মতো টিকিট বিক্রি হবে। শুধুমাত্র ১০টি আন্তঃনগর ট্রেনের সাড়ে ৭ হাজার টিকিট বিক্রি হবে অনলাইনে। অন্যান্য মেইল ট্রেন ও স্পেশাল ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি হবে। এছাড়াও ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণীর (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল বিক্রি হবে ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফিরতি টিকিট।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে চট্টগ্রাম থেকে ৩ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ট্রেনগুলো হলো: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ