শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শার্শায় ভারতীয় কসমেটিকসসহ দুই নারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ কসমেটিকস পণ্যসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ উপজেলার মান্দারতলা জেলেপাড়া মোড় থেকে এসব কসমেটিকস পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে। আটককৃত পণ্যের মূল্য আড়াই লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলো, যশোর কোতয়ালী থানার শংকরপুর ইসহাক সদর এলাকার আক্তার হোসেনের মেয়ে নীলা খাতুন ও শংকরপুর পশ্চিমপাড়া বটতলা এলাকার ইদ্রিস আলীর মেয়ে আফরোজা খাতুন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে অবৈধ পথে এসব কসমেটিকস নিয়ে যশোর যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ