শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
সারাদেশ

বান্দরবানে পাহাড়ে ২ পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপ‌জেলার খামতামপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার খামতাম পাড়া থে‌কে নিহত আটজ‌নের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রুমা-রোয়াংছড়ি সড়কের খামতামপাড়া এলাকায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সকালে আটটি মরদহে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে দুটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে বেশ কিছু এলাকাবাসী পালিয়ে এসে রোয়াংছ‌ড়িতে অবস্থান করছেন। তাদের খাবার দেওয়া হচ্ছে। কোন সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. তা‌রিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ায় কিছু মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। যতটুকু জেনেছি দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। যারা নিহত হয়েছেন তাদের কারো নাম-ঠিকানা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে

সর্বশেষ পাওয়া সংবাদ