শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় মিয়ারাজ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার দক্ষিশ শ্রীপুর ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীপুর এলাকার এক ব্যক্তি (৩৫) ও তার স্ত্রী (২৮) শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় আসামী মিয়ারাজ হোসেন গোপনে জানালা দিয়ে তাদের অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য মোবাইলে ধারন করেন।

এবং পরবর্তীতে গত ৩ এপ্রিল সকাল ১১ টার দিকে  গৃহবধূর বাড়িতে কেউ না থানার সুযোগে আসামি ভুক্তভোগী গৃহবধূকে ওই ভিডিও দেখায়। ওই গৃহবধূ   ভিডিও ডিলেট করে দিতে অনুরোধ করলে তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে বলে। এবং নগদ ৫০ হাজার টাকা দাবী করেন আসমী মিয়ারাজ। তা নাহলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি প্রদান করে।

পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে তিনিও আসামিকে ভিডিও ডিলেট করে দিতে বললে আসামি ৫০ হাজার টাকা দাবি করে।

ওই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি ৬ এপ্রিল কালিগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে আসামি মিয়ারাজকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ