শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় বাসের ধাক্কায়  নারীর মৃত্যু 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা  ঘটে।

নিহত তাসলিমা বেগম (৫২) সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার গোপীনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী। 

নিহতের ছেলে মো. মোহাম্মদ ইসরাফিল গাজী  বলেন, শহরের চৌরঙ্গী মোড়ে চায়না বাংলা হাসপাতালের সামনে তার মা রাস্তা পার হচ্ছিলেন। 

এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি দ্রুতগতির বাস তার মাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷ 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও তার ড্রাইভারকে খুজে বের করার চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ