শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
সারাদেশ

জীবননগরে নিখোঁজের ৪ দিনপর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৪ দিন পর আবু সাঈদ (২৭) নামে এক জুতা ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর পৌর এলাকার বসতিপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত ২ এপ্রিল রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিহত আবু সাঈদ জীবননগর পৌর এলাকার হাইস্কুল পাড়ার রইচ উদ্দীনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গত ২ এপ্রিল রাতে সেহরী খাওয়ার পর ভোর ৫টার দিকে নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হন ব্যবসায়ী আবু সাঈদ। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। আজ সকালে জীবননগর পৌর এলাকার বসতিপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে এসে দুর্গন্ধ পেয়ে তল্লাসী শুরু করেন শ্রমিকরা। পরে নির্মাণাধীন লিফটের ভেতর পানিতে ব্যবসায়ী আবু সাঈদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ