শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুই মুড়ি ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরি ও মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সজল আহম্মেদ বলেন, বুধবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও আলিকদিয়া এলাকায় তেল, মুড়ি ফ্যাক্টরি, কোমল পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল এন্ড মুড়ি ফ্যাক্টরিকে পুর্বে সতর্ক করা স্বত্তেও অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেয়া ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলুকদিয়া মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতে তদারকি করা হয়। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান সজল আহম্মেদ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ