শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় জাল কাগজ পত্র দিয়ে জমি রেজিস্ট্রির অপরাধে দুই দলিল লেখক সাময়িক বরখাস্ত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : জাল কাগজ পত্র জমা দিয়ে জমি রেজিস্ট্রি করার অপরাধে সাতক্ষীরা সদর সাবরেজিস্ট্রি অফিসের দুই দলিল লেখককে সম্প্রতি সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃতরা হলেন, নাহিদ সুলতান শাহীন যার লাইসেন্স নং-৭/২০১৪ এবং নজরুল ইসলাম খান টোকন যার লাইসেন্স নং-২/২০০০। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ভুয়া কাগজ পত্র তৈরী করে জমি রেজিস্ট্রি করার অভিযোগ রয়েছে।

জানাযায়, সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের একটি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘদিন যাবত ভুয়া কাগজ পত্র সৃষ্টি করে জমি রেজিস্ট্রি করে আসছিল। এ চক্রটি বেশকিছু দিন নিষ্ক্রিয় থাকলেও বর্তমানে তারা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এই দুই জনের লাইসেন্স সাময়িকভাবে বরখাস্ত করা হলেও তাদেরকে বাঁচাতে একটি দালাল চক্র মরিয়া হয়ে উঠেছে।

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক শেখ আজাদ হোসেন দুই লেখকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, লেখক নাহিদ সুলতান শাহীনের বিরুদ্ধে জাল বিপি পশ্চা জমা দিয়ে জমি রেজিস্ট্র করার চেষ্টা করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া জয়দেব অধিকারীর সহযোগিতা লেখক নজরুল ইসলাম খান টোকন খাজনা দাখিলা জাল করে দলিল রেজিস্ট্রি করার চেষ্টা করায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে৷ সাতক্ষীরা জেলা রেজিস্টার মো. আব্দুল হাফিজ জানান, তাদেরকে প্রাথমিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ