শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
সারাদেশ

যশোর সীমান্তে ১১ কোটি টাকার সোনার বারসহ ৩ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে বিজিবি।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক তিন সোনা পাচারকারীরা হলো- নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন পাচারকারীকে থামতে বললে তারা দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালানোর চেস্টা করে। এসময় বিজিবি ধাওয়া করে তাদের মোটর সাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আটক সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।তিনি আরো জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩১ জন আসামীসহ মোট ৯৬ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য-৭৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা। চোরাচালান প্রতিরোধে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ