শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

কক্সাজারে মৃত যুবকের পেটে মিলল ইয়াবার পোঁটলা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মরদেহ ময়নাতদন্তকালে পেটে মিলেছে আট পোঁটলা ইয়াবা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশেকুর রহমান এ তথ্য জানান।

আশেকুর রহমান বলেন, ’৩০ বছর বয়সি মৃত যুবকের ময়নাতদন্ত বেলা ৩টার দিকে শেষ হয়। ময়নাতদন্তকালে যুবকের পেটে কনডমে মোড়ানো আট পোঁটলা ইয়াবা পাওয়া গেছে। সেখানে কত পিস ইয়াবা আছে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ইয়াবাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া পেটে আরও কিছু গলিত ইয়াবা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোঁটলা ফেটে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। যুবকের পাকস্থলী থেকে পায়ু পর্যন্ত লম্বা প্যাচানো নালি ফেটে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করা হবে।

সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মাসুদ রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার মৃত মান্নান বেপারির ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ’সোমবার মো. আজিজের ভাড়া বাসার রান্না ঘর থেকে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনার পর থেকে আজিজ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিকের ছেলে সুমন দেবকে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ