শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ভোক্তা অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল ও রেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত নিউ কুমিল্লা হোটেলকে ১০ হাজার টাকা, জনি হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, শ্রীহরি স্টোরকে ৪ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ